গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata ভার্চুয়াল বৈঠকে শাহ-মমতা, অন্যান্য মুখ্যমন্ত্রীরাও

    ভার্চুয়াল বৈঠকে শাহ-মমতা, অন্যান্য মুখ্যমন্ত্রীরাও

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁওকাণ্ডের প্রত্যাঘ্যাত করেছে ভারতীয় বাহিনী। অপারেশন সিঁদুর-র পরেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে।
    এই আবহে ভারতের সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈধকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতই ভার্চুয়ালে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত যে সব রাজ্য নেপাল এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই বৈঠক করেছেন অমিত শাহ। নবান্ন থেকে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও।পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং মুখ্যসচিবরা ছিলেন। অপারেশন সিঁদুরের পর সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনা ক্রমাগত গোলাবর্ষণ শুরু করেছে। সেই আবহে সীমান্তবর্তী এলাকা থেকে সাধারণ নাগরিকদের যত দ্রুত সম্ভব সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
    সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই ভারতের কাছে অগ্রাধিকার। বৈঠকে এমনটাই জানিয়েছেন অমিত শাহ।