গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Top News অপারেশন সিঁদুর, মোদীকে ধন্যবাদ স্বামীহারা ৩ স্ত্রী-র

    অপারেশন সিঁদুর, মোদীকে ধন্যবাদ স্বামীহারা ৩ স্ত্রী-র

    0
    223
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পহেলগাঁওয়ে হামলায় জঙ্গিরা মুছে দিয়েছে সিঁদুর। মঙ্গলবার রাতে ভারতের প্রত্যাঘ্যাত অপারেশন সিঁদুরের খবর জানতে পেরেই কুর্ণিশ জানাচ্ছেন জঙ্গি হামলায় নিহতদের স্ত্রীরা।
    বেহালার সমীর গুহ-র স্ত্রী শর্বরী গুহ, বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী, পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র-র স্ত্রী জয়া মিশ্র জানিয়েছেন স্বামীকে হারানোর যন্ত্রণার এটাই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা। কান্নায় ভেঙে পড়ে বলেছেন আর যেন পহেলগাঁওয়ের পুনরাবৃত্তি না হয়। শর্বরী গুহ জানিয়েছেন জঙ্গিদের ৯টা ঘাঁটি নয়, পুরো পাকিস্তানকে উড়িয়ে দেওয়া উচিত। তাঁর কথায় জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না হলে আবারও একই ঘটনা ঘটাবে। অন্যদিকে জঙ্গি হামলায় নিহত বেহালার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী বলেছেন ২২ এপ্রিল জঙ্গিরা তাঁর এবং আরও অন্যদের সঙ্গে যে ঘটনা ঘটেছে। তারপর শুধু একটাই দাবি ছিল জাস্টিস। ভারত সরকার যে অ্যাকশন নিয়েছে তারজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সোহিনী।
    অন্যদিকে পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্রর পরিবার বলছে এটা সবে শুরু হয়েছে। জঙ্গিদের যারা আশ্রয় দেয় তাদেরও শেষ করে দেওয়া উচিত।