সিঁদুরে পাকিস্তানকে মোক্ষম জবাব : দ্বিবেদী 

0
107
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমেই পাকিস্তানকে দেখিয়ে দেওয়া হয়েছে যে, ভারত তাদের মতো নয়। মধ্যপ্রদেশের রেওয়া সৈনিক স্কুলের একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন স্থলসেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

সেনাপ্রধান জানিয়েছেন, পাকিস্তানের কোনও সাধারণ নাগরিক বা প্রতিরক্ষা পরিকাঠামোকে নিশানা করা হয়নি। কেবল জঙ্গিদের ঘাঁটিই ছিল ভারতীয় সেনার আক্রমণের লক্ষ্য। কোনও নাগরিকের গায়ে যাতে হামলার আঁচ না লাগে, তা নিশ্চিত করা হয়েছে।

এখানেই পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনার তফাৎ, দাবি তাঁর। এমনকি, নমাজ পড়ার সময় বা যে কোনও রকম প্রার্থনার সময় যাতে হামলা না চালানো হয়, সে দিকেও খেয়াল রাখা হয়েছিল। জেনারেল দ্বিবেদী বলেছেন, নীতি এবং প্রযুক্তির সম্মিলিত শক্তি দিয়ে ভারত লড়াই করেছে। তাই অপারেশন সিঁদুর সফল হয়েছে।