
পহেলগাঁওয়ের নিহতদের স্ত্রীরা, যাদের সিঁথির সিঁদুর মুছে গিয়েছিল, অপারেশন সিঁদুর ভারতের হামলার পর আনন্দিত তাঁরা। নিহতদের স্ত্রী, সন্তানদের কথায়, অবশেষে প্রধানমন্ত্রী প্রতিশোধ নিয়েছেন। যে ভাবে অভিযানের নামকরণ করা হয়েছে, অপারেশন সিঁদুর, তাতে তাদের চোখের জল বাঁধ মানছে না।
যে বোনেদের সিঁথির সিঁদুর জঙ্গিরা মুছে ফেলেছিল-তাদের স্বস্তি দিয়েছে ভারত। জঙ্গিদের ন টি কেন্দ্রে আঘাত হানা হয়েছে। এ সত্যিই এক অবর্ণীয় অনুভূতি। অনেকের কথা ভারতের প্রত্যাখাতে তাঁদের নিহত পরিজনদের আত্মা শান্তি পেয়েছে। অন্যদিকে, বুধবার ভোর থেকেই উচ্ছ্বাস শুরু হয়েছে জম্মু-কাশ্মীরেও।
কোথাও কোথাও ভারতীয় সেনা জিন্দাবাদ, ভারত মাতা কি জয় প্রভৃতি স্লোগান তুলে করতালিতে ফেটে পড়তে দেখা গিয়েছে স্থানীয়দের।







