
ভারতীয় সেনা বাহিনীর তরফে একটি ১৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে, দেখা গিয়েছে কীভাবে পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করা কার্যকর জবাব দেওয়া দিয়েছে ভারত তা তুলে ধরা হয়েছে। এছাড়াও এক্স হ্যান্ডেল পোস্টে লেখা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ৮ ও ৯ মে মধ্যরাতে সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালিয়েছে।
জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনার অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং সিএফভিদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সেনা বাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।






