
অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুরের দলীয় কর্মসূচি থেকে নরেন্দ্রনাথ বলেছেন সিঁদুর নিয়ে খেলা শুরু করেছে বিজেপি সরকার।
যুদ্ধ যুদ্ধ খেলা করছে। পুরোটাই নাটক। পাকিস্তানের সঙ্গে সবটাই ফিটিং। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার বলেছেন এই বক্তব্য কেবল আপত্তিকর নয়, স্পষ্টতই দেশবিরোধী। দুঃখের বিষয় তিনি প্রথম নন, মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা অপারেশন সিঁদুর সম্পর্কে অশালীন এবং লজ্জাজনক মন্তব্য করেছেন। এতেই স্পষ্ট তৃণমূল তার তুষ্টিকরণের রাজনীতিতে কতটা এগিয়ে যেতে প্রস্তুত। শুধু মহিলাদের সম্মানই নয়, জাতির মর্যাদাও বিক্রি করে দিচ্ছে। সবই ৩০ শতাংশ ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য। এদিকে কুলটি থানায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি।
ইমেল করে অভিযোগ দায়ের করেছেন তিনি। তৃণমূল বিধায়ককে এনআইএ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।







