
অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে। রবিবার দুপুর ১২ টা ৩১ মিনিটে এক্স হ্যান্ডেল পোস্টে একথা জানিয়েছেন ভারতীয় বায়ু সেনা। পোস্টে লেখা হয়েছে, বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করছে বায়সেনা। গোপনীয়তার সঙ্গে নির্দিষ্ট লক্ষ্যে চলছে অপারেশন।
নির্ভুলতা এবং পেশাদারিত্বে সঙ্গে সেই কাজ সম্পন্ন করা হচ্ছে। সঠিক সময়ে প্রেস ব্রিফিং করা হবে বলেও জানানো হয়েছে পোস্টে। যে কোনও অপপ্রচার, জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে আইএএফের তরফে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানে গিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। রবিবার ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, সেই জঙ্গিদমন অভিযান এখনও জারি থাকবে।





