অপারেশন সিঁদুর : বাতিল ৪০০ উড়ান, বন্ধ ২৭টি বিমানবন্দর

0
127
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পহেলগাঁও কাণ্ডের জেরে পাকিস্তানে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর অতি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উত্তর, মধ্যে এবং পশ্চিম মিলিয়ে দেশের প্রায় ২৭টি বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।
আগামী ১০ মে অর্থাৎ শনিবার পর্যন্ত বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার ৪৩০টি বিমানও বাতিল করা হয়েছে। সংবাদ সংস্থা বলছে, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার এবং বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা দেশের বিভিন্ন বিমানবন্দরগুলি থেকে তাদের বিমান বাতিল করেছে। ভারতের বিমান সংস্থাগুলি মোট ৪৩০টি বিমান বাতিল করেছে। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর-এর পর দেশের ১৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। বিমান সংস্থাগুলিও একের পর এক বিমান বাতিল ঘোষণা করে।
তবে এই প্রত্যাঘাতের আবহে বিশেষ করে উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের বিমানবন্দরগুলি নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।