
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আস্তানা গুঁড়িয়ে দিতে ৫০ বুলডোজার, ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে গুজরাটে আহমেদাবাদে। শহরের চন্দোলা এলাকায় মেগা উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ ও স্থানীয় পুর-প্রশাসন।
অভিযান আটকাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ আদালতের দ্বারস্থ হলেও তাদের আবেদন খারিজ করে দিয়েছে গুজরাট আদালত। আদালতের বক্তব্য, দেশের সুরক্ষার সঙ্গে আপস করার প্রশ্ন ওঠে না। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত হয়েছে।
আহমেদাবাদের সরকারি জমিতে গড়ে ওঠা বস্তিতে অভিযান চালিয়ে ২০৭ জন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের দুশো জনকে পশ্চিমবঙ্গ দিয়ে পুশ ব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে গুজরাট পুলিশ।
