
হরমুজ প্রণালীতে ভারতমুখী তেল ও গ্যাসবাহী জাহাজগুলিকে নিরাপত্তা দিতে অপারেশন উর্জা সুরক্ষা শুরু করেছে ভারতীয় সেনা। এর জন্য পাঁচটি বা তার বেশি রণতরীকে পাঠানো হয়েছে হরমুজের পথে।
যারা ভারতমুখী জাহাজগুলিকে পথ দেখানোর পাশাপাশি নিরাপত্তা দেবে। সূত্রের খবর, বর্তমান ভারতমুখী ২০টি জাহাজ অবস্থান করছে হরমুজে। সেগুলিতে পিএনজি, এলএনজি, অশোধিত তেল ইত্যাদি গুরুত্বপূর্ণ আমদানি সামগ্রী রয়েছে।
এই জাহাজগুলিকে সুরক্ষা দেবে নৌসেনার জাহাজগুলি। যুদ্ধের কারণে উপদ্রুত ওমান উপকূল থেকে আরব সাগর অবধি তেল ও পণ্য জাহাজগুলির সঙ্গী হবে ভারতীয় রণতরী। যতক্ষণ না সংঘর্ষবিরতি হচ্ছে ততক্ষণ অপারেশন উর্জা সুরক্ষা চালু থাকবে বলেই জানা গিয়েছে।








