
সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের সময় বিরোধীদের আচরণ লজ্জার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
তিনি বলেছেন, বাজেট অধিবেশনের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন উভয় কক্ষে ভাষণ দিচ্ছিলেন, তখন কংগ্রেস সহ বিরোধী সদস্যদের আচরণ জাতির জন্য লজ্জাজনক ছিল।
কিরেণ রিজিজুর মন্তব্য, দেশের জনগণ কংগ্রেস দল এবং তাদের মিত্রদের এর জন্য কখনও ক্ষমা করবে না।
রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছেন তখন কোনও দায়িত্বশীল সংসদ সদস্য কি ভাবে এমন আচরণ করতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন কিরেণ রিজিজু। বস্তুত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের ভাষণে ভিবি জি রাম জি বিল–এর উল্লেখ করতেই সংসদে তীব্র হট্টগোল শুরু হয়। বিরোধী দলের সাংসদরা সঙ্গে সঙ্গেই প্রতিবাদে ফেটে পড়েছেন।









