
সুবিধাবাদী ইন্ডিয়া জোট শুধুমাত্র নরেন্দ্র মোদীকে কুমন্তব্য করতে জানে। এক্সিট পোলের ফল দেখে উচ্ছাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে বুথ ফেরত সমীক্ষায় জয়ের ইঙ্গিত মিলতেই এক্স হ্যান্ডেলে বিরোধীদের কড়া ভাষায় নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, সুবিধাবাদী ইন্ডিয়া জোট ভোটারদের সঙ্গে আত্মিক যোগাযোগ স্থাপন করতে পারেনি। তারা দুর্নীতিবাজ, জাতপাতের রাজনীতি করে। এই জোটটা তৈরি হয়েছিল, কয়েকজন পরিবারতান্ত্রিক দলকে বাঁচাতে। তারা দেশের উন্নয়নের কোনও দিশা দেখাতে পারেনি।ইন্ডিয়া জোট শুধু নরেন্দ্র মোদীকে কুমন্তব্য করতেই জানে।সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দেশজুড়ে এনডিএ কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানাবেন। এই গরমে যেভাবে তাদের উন্নয়নের মডেল দেশজুড়ে পৌঁছে দিয়েছেন, সেটা অভাবনীয়।তাদের কর্মীরাই সেরা।
