
মহাসমারোহে পুরীতে উদযাপন হয়েছে উল্টো রথযাত্রা। সোমবার নির্ধারটি তিথি অনুযায়ী রথে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দির থেকে পুরীর শ্রী মন্দিরে ফিরেছেন ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। এই বহুদা যাত্রা উপলক্ষে পুরীজুড়ে কড়া নিরাপত্তা ছিল।
উল্টোরথ শুরু হওয়ার আগে মন্দিরের পুরোহিত জগন্নাথদেবের দ্বাররক্ষীদের পুজো করেছেন। ভোর থেকেই জগন্নাথধামে উপচে পড়েছে মানুষের ঢল। উল্টো রথযাত্রা উপলক্ষ্যে লাখ লাখ দর্শানার্থী হাজির হয়েছেন পুরীতে। তবে মাসির বাড়ি থেকে ফেরার পরও ভগবান জগন্নাথ-সুভদ্রা-বলরাম প্রবেশ করেন না মূল মন্দিরে। তিনদিন বাইরে থাকে রথ-সহ বিগ্রহ। ধূমধাম করে সমারোহের সঙ্গে ভগবান জগন্নাথ-সুভদ্রা-বলরামকে মন্দিরে রত্নবেদিতে তোলা হয়। তিনদিন ধরে পালিত হয় বিশেষ অনুষ্ঠান। সোনার গয়না পরিয়ে সুনাবেশ পালিত হবে ১৬ জুলাই। অধর পানা পালিত হবে ১৮ জুলাই। ১৯ জুলাই নিলাদ্রী বিজে পালিত হওয়ার পর রথযাত্রা সম্পূ্ণ হবে।
