বিরোধী জোট মোদীর আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে: রাহুল

0
1737
rahul gandhi on modi
rahul gandhi on modi
লোকসভা নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে। জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে এমনই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তিনি বলেছেন, কংগ্রেস বিরোধী জোটের বিচারধারা, ভালোবাসা, ঐক্য নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস ভেঙেছে। আগে মোদী বুক ফুলিয়ে আসতেন, এখন তা পারেন না। কোনওরকম হিংসা না করে, খারাপ শব্দ ব্যবহার না করে নরেন্দ্র মোদীকে জবাব দেওয়া হয়েছে। তিনি বলেছেন, তিনি গণতন্ত্রকে রক্ষা করেন। তাঁর লক্ষ্য জম্মু ও কাশ্মীরের মানুষের হৃদয়ের দুঃখ, বেদনা এবং ভয় দূর করা। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিকে গুরুত্ব সহকারে দেখার পাশাপাশি কর্মীদের কঠোর পরিশ্রম ও সম্মান রক্ষা করবেন। রাহুল গান্ধী বলেছেন, জম্মু ও কাশ্মীরের সঙ্গে তাঁর অনেক পুরনো সম্পর্ক, রক্তের সম্পর্ক। জম্মু ও কাশ্মীরে যদি কেউ আত্মবিশ্বাস ও নির্ভয়ে কাজ করে থাকেন, তবে তিনি কংগ্রেস কর্মী। তিনি আগামী নির্বাচনে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেবেন এবং দলের কর্মীদের কঠোর পরিশ্রম ও সম্মান রক্ষা করবেন।