গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর লক্ষ্মণরেখা মন্তব্য, আক্রমণে বিরোধীরা 

    মুখ্যমন্ত্রীর লক্ষ্মণরেখা মন্তব্য, আক্রমণে বিরোধীরা 

    0
    98
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আন্দোলনরত শিক্ষকদের মুখ্যমন্ত্রীর লক্ষ্মণরেখা মন্তব্য-কে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে ভয় দেখিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করছে, আর সেই কারণেই পুলিশ দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের থানায় ডেকে পাঠানো হচ্ছে।

    পাশাপাশি আন্দোলনকে ভুলপথে চালিত করতেও বিভিন্ন রকমের গল্প ফাঁদছে সরকার। এদিকে, কংগ্রেস নেতা কাশিম রাজাহারের মন্তব্য, মুখ্যমন্ত্রী কটাক্ষ করতে পারেন, কিন্তু এই সময় মুখ্যমন্ত্রীর উচিত ছিল, আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ানো। আর তা না করে পুলিশকে দিয়ে শিক্ষকদের পেটাচ্ছে। তাঁর আরও মন্তব্য, মুখ্যমন্ত্রীও অতীতে বহু আন্দোলন করেছে, আর এখন শিক্ষকরা হকের দাবিতে আন্দোলন করছে বলেই, মুখ্যমন্ত্রীর গাত্রদাহ হচ্ছে।  অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, মুখ্যমন্ত্রী আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিচ্ছেন, আর তাঁকে লক্ষ্মণরেখা কে ঠিক করে দিয়েছে ?

    পুলিশ লাঠি দিয়ে পিটিয়ে আন্দোলনকারীদের মাথা ফাটিয়ে দিচ্ছে। এটাই কি লক্ষ্মণরেখা ?প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী।