ওয়াকফ আইন নিয়ে ভয় দেখাচ্ছে বিরোধীরা

0
218
ছবি সৌজন্যে : এক্স
২০১৩ সালে ওয়াকফ আইন সংশোধিত হওয়ার পর দেশজড়ে ওয়াকফ বোর্ডগুলির অধীনে থাকা জমির পরিমাণ বেড়েছে প্রায় ১১৬ শতাংশ। শীর্ষ আদালতে এই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় সরকার।
এবার ওয়াকফ বিল নিয়ে ইন্ডিয়া জোটের তৃণমুল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির বিরুদ্ধে মিথ্যা ভয় দেখানোর অভিযোগ অনিল কুমার অ্যান্টনি। শনিবার পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি সদর দফতরে তিনি জানিয়েছেন, ওয়াকফ আইনের মাধ্যমে ভারত সরকার ওয়াকফের কোনও সম্পত্তি কেড়ে নেবে না।
বরং ওয়াকফ আইনে উপকৃত হবেন সংখ্যালঘু সম্প্রদায়ের অথনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষরা। এর পাশাপাশি ওয়াকফ আইন নিয়ে সম্প্রতি মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছে, তার জন্য সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।