বিরোধী দলনেতা শোভনদেব, মুখ্য সচেতক ফিরহাদ

0
80
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নিয়েছে বিরোধী দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিধানসভায় উপবিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের দুই মহিলা বিধায়ক অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়-কে।
এ ছাড়াও, বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম-কে।  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূলের। ২৯৩ আসনের, ফলতা বিধানসভা কেন্দ্র বাদে মধ্যে তারা জিতেছে মাত্র ৮০টি আসন। ২০৭টি আসন জিতে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে বিজেপি।
শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর সে দিন রাতেই রাজ্য বিধানসভার পরবর্তী বিরোধী দলনেতার নাম জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।