
জেলে বসেই চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় তৃণমূল বিধায়ক জেলে বসেই ফোন ব্যবহার করছেন। এমনকি নতুন নিয়োগ প্রক্রিয়াও প্রভাবিত করছেন। রবিবার সাংবাদিক বৈঠক থেকে নিজের মোবাইল ফোন থেকে কিছু ছবি ভিডিও আর অডিও দেখিয়ে অভিযোগ করেছেন। তাঁর আরও দাবি এই ভিডিও অডিও সবটাই জীবনকৃষ্ণের। শুভেন্দু অধিকারী অভিযোগ করলেও এর সত্যতা যাচাই করেনি এস নিউজ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন নতুন পরীক্ষার রেজাল্টেও প্রভাব খাটিয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জেলে বসে ফোন ব্যবহার করছেন। আক্রমণ করে বলেছেন পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহার মত লোকজনকে ইডি ধরে ৫ দিন পিসিতে রাখছে। তারপর তো জেলে পাঠাতে হচ্ছে।
আর সেখানেই ফাইভ স্টার ব্যবস্থা রয়েছে। গরমকালে এসি, শীতকালে গরমজল। তিনি আরও বলেছেন তৃণমূলের লেভেল হাই চোর হলে পিজির উডবার্ন ওয়ার্ড রয়েছে।
