
ধর্ষণে অভিযুক্তদের জমা নিয়ে খরচ করা উচিত। দুর্গাপুরে আই কিউ সিটি মেডিক্যাল কলেজে এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় যোগী আদিত্যনাথের মডেল চান শুভেন্দু অধিকারী।
মুখে না বললেও উত্তরপ্রদেশে যেভাবে গ্রেফতারের পর এনকাউন্টার করা হয় কার্যত সেই কথাই বলতে চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কসবা ল’কলেজে ধর্ষণকাণ্ড হোক বা দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনা। সব ক্ষেত্রেই অভিযুক্তরা যাতে ছাড় না পান তা নজর রাখতে হবে। ধর্ষণে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে বলেই যোগী মডেলের প্রসঙ্গ টেনেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেছেন এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণের ঘটনা রাজ্যের সম্মান দেশ-বিদেশে ভুলুন্ঠিত হচ্ছে। সরাসরি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসনকে আক্রমণ করে তিনি বলেছেন এরাজ্যের পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে সারা বিশ্ব দেখছেন। এঁরা বাংলার লজ্জা।
দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী, জলপাইগুড়ির নাবালিকাকে ধর্ষণের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন কিছু হলেই তো পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয়, কিন্তু এই ঘটনাগুলোর ক্ষেত্রে কেন তাঁদের ভূমিকা থাকে না।








