গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National সংসদ চত্বরে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান

    সংসদ চত্বরে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান

    0
    145
    ছবি সৌজন্যে : কংগ্রেস
    সংসদ চত্বরে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। এক দেশ, এক ভোট বিল লোকসভায় পেশ নিয়ে যখন প্রস্তুতি নিচ্ছে শাসক শিবির, তখন সংসদ চত্বরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা।
    তাঁদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন নিয়ে কেন্দ্র চুপ রয়েছে। তাঁদের কোনও পদক্ষেপ নেই। মঙ্গলবার চটের ব্যাগ হাত, প্ল্যাকার্ড নিয়ে সংসদের সামনে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে ন্যায় বিচার করার শ্লোগান দেওয়া হয়েছে।
    তাঁদের অভিযোগ, সংখ্যালঘুরা ঘুমিয়ে থাকলেও তাদের জাগতে হবে। ভারত সরকার ও নরেন্দ্র মোদীর কাছে জবাবও চেয়েছেন তাঁরা।