
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সংসদ চত্ত্বরে শুক্রবারও বিক্ষোভ দেখিয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা।
এদিন সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভে সামিল ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দলের সাংসদরা। এদিকে আগামী বৃহস্পতিবার ইন্ডিয়া জোট, জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবে বলে জানা গিয়েছে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে ওই প্রস্তাব পেশ করা হয়। তা গৃহীতও হয়েছে। সেই অনুযায়ী কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা।
