
এই সরকারের আমলে মেধার মর্যাদা দিয়ে স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। রবিবারের পরীক্ষা দাগিমুক্ত কিনা সেই প্রশ্ন এসএসসির চেয়ারম্যান এড়াতে, পাল্টা আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ কলুসিত করেছে তৃণমূল।
একটা সরকার দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়ে বলেছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করেছে, তারপরে সেই সরকারের থেকে কি প্রত্যাশা থাকে। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথায় রাজ্যের হঠকারীতার জন্য শিক্ষকদের বারবার পরীক্ষায় বসতে হচ্ছে, সীতার অগ্নিপরীক্ষার মত। প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত এসএসসি কতটা স্বচ্ছ হবে। তা নিয়েই সন্দেহপ্রকাশ করেছেন সুজন চক্রবর্তী।
যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে টাকার খেলায় যুক্ত, যোগ্যদের তালিকা দিতে পারেনি আদালতে। তাদের থেকে স্বচ্ছতা আশা করা যায় না।
