সপার প্রতীকে উত্তরপ্রদেশে ৯ আসনে বিরোধী জোট

0
175

উত্তরপ্রদেশে নটি বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনে একক শক্তিতে লড়বে সমাজবাদী পার্টি। আসন্ন উপ নির্বাচন নিয়ে এই কথা জানিয়েছেন অখিলেশ যাদব।

 

সপার নির্বাচনী প্রতীক সাইকেল নিয়ে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থীরা উপনির্বাচনে লড়বেন বলে জানিযেেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইন্ডিয়ার প্রার্থীরা আমাদের দলের নির্বাচনী প্রতীক সাইকেল-এ আসন্ন উপনির্বাচনে নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেসের সঙ্গে জোটের প্রসঙ্গে লিখেছেন, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি একজোট হয়ে একটি বড় জয়ের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। এই উপনির্বাচনে ইন্ডিয়া জয়ে একটি নতুন অধ্যায় তৈরি করতে চলেছে। সূত্রের খবর, নটি আসনের মধ্যে কংগ্রেস অন্তত তিনটিতে লড়তে চাইলেও সপা দুটির বেশি ছাড়তে রাজি হয়নি ।

 

সে দুটি আসন বিজেপির জন্য নিরাপদ বলে চিহ্নিত। এই নিয়ে টানাপড়েনের আবহেই বৃহস্পতিবার নতুন জল্পনা উস্কে দিয়েছেন অখিলেশ যাদব।

 

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া