গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk নিট-কেন্দ্রীয় সংস্থা : বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ 

    নিট-কেন্দ্রীয় সংস্থা : বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ 

    0
    5576
    Net Central Organisation Opposition protests roil Parliament
    Net Central Organisation Opposition protests roil Parliament
    নিট দুর্নীতি-কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার ইস্যুতে বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদদের বিক্ষোভে উত্তাল সংসদ। সোমবার সংসদের অধিবেশনের শুরুতেই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে আলোচনার দাবি করেছিলেন বিরোধীরা।
    কিন্তু সেই দাবি খারিজ হয়ে যাওয়ায় অধিবেশন কক্ষে শোরগোল শুরু করেন তাঁরা। পরে বাইরে বেরিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা।আর তাতে নেতৃত্ব দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরমধ্যে তৃণমূল কংগ্রেস বিশেষ করে সরব হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের অভিযোগ তুলে। হাতে প্ল্যাকার্ড নিয়ে নতুন সংসদ ভবনের মকরদ্বারের সামনে স্লোগান দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা।এছাড়াও সায়নী ঘোষ, সাজদা আহমেদদের হাতে বড় বড় ব্যানার ছিল। তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী লেখা বার্তা।ছিলেন আপের সাংসদরাও।সবমিলিয়ে সপ্তাহের প্রথম দিন নিট, ইডি, সিবিআই নানা ইস্যুতে উত্তাল হয়ে উঠে সংসদ।