
বিরোধীদের মানবিক মুখ। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের অসুস্থতার কথা মাথায় রেখে মানবিকতার খাতিরেই চলতি অধিবেশনে ইমপিচমেন্ট মোশন না আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।
বিরোধীদের অভিযোগ ছিল, উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দুটি পদে থাকা সত্ত্বেও জগদীপ ধনকড় পক্ষপাতদুষ্ট আচরণ করেন এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির মতো আচরণ করেন। শীতকালীন অধিবেশনে, ১০ ডিসেম্বর ইন্ডিয়া জোটের ৬০ জন সাংসদ ধনকড়ের অপসারণ চেয়ে নোটিস জমা করেন। যদিও সেই নোটিস খারিজ করেন দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং।
চলতি অধিবেশনে ফের ইমপিচমেন্ট মোশন আনার পরিকল্পনা ছিল বিরোধীদের। তবে ধনকড় শারীরিক অসুস্থ হয়ে পড়ার দরুণ আপাতত সেই প্রস্তাব আনছে না বিরোধীরা।







