গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata মহিলার সুরক্ষায় দেবী কালীর কাছে প্রার্থনা শুভেন্দুর

    মহিলার সুরক্ষায় দেবী কালীর কাছে প্রার্থনা শুভেন্দুর

    0
    105
    ছবি সৌজন্যে :ফেসবুক

    এই কালীপুজো মহিলাদের সুরক্ষার জন্য প্রার্থনা করবেন। উত্তর কলকাতায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

    তাঁর কথায় রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থান হোক, টাটা ফিরে আসুক, বাংলায় আবার শিল্পের জোয়ার আসুক। দেবী কালীর কাছে এই প্রার্থনা করবেন। ক্ষোভের সুরে বলেছেন রাজ্যটা ভাল অবস্থায় নেই। ধর্ম পালন করতেও বাধা দেওয়া হচ্ছে। বিরোধীরা আক্রান্ত হচ্ছেন।

    পুলিশ মদত দিচ্ছে। তিনি আরও বলেছেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য কতটা নিরাপদ সেই উত্তরটা অভয়ার মা-বাবা, তমান্নার মা, দুর্গাপুরে ওড়িশার নির্যাতিতার মা-বাবারা দিতে পারবেন।