গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বাংলাদেশ সীমান্তে অপস্ অ্যালার্ট বিএসএফ-র 

    বাংলাদেশ সীমান্তে অপস্ অ্যালার্ট বিএসএফ-র 

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স

    প্রজাতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তে অপস্ অ্যালার্ট জারি করেছে বিএসএফ। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই সময়ে উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে।

    এছাড়াও, সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি থাকবে। সাধারণত স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির আগে বিএসএফের তরফে এই ধরনের সতর্কতা জারি করা হয়। বিএসএফ-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার পুরোটিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সীমান্তের দায়িত্বে থাকা সবক’টি বর্ডার আউট পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে।