এফআইআর ক্ষেত্রে গড়িমসি, কড়া লালবাজার

0
14
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

যে কোনও থানা জিরো এফআইআর গ্রহণ করতে বাধ্য। কড়া নির্দেশিকা জারি করেছে লালবাজার। অপরাধের স্থান থানার অন্তর্গত না হলেও পুলিশ অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করতে পারবে না।

জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা, চিকিৎসা ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করতে হবে। জিরো এফআইআর দায়েরে করার ২৪ ঘণ্টার মধ্যে তা ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় পাঠাতে হবে এবং সিসিটিএনএস পোর্টালে আপলোড করতে হবে। অন্য রাজ্যের কোনও থানায় এফআইআর পাঠাতে হলে তা সরাসরি পাঠানো যাবে না।

রাজ্য পুলিশে ডিজি অফিসের মাধ্যমে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।