গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

    সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দুর্নীতি থেকে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগের তদন্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জোড়া কমিটির ঘোষণার দিনেই আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আথিক দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

    ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন মুখ্যমন্ত্রী হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন। ৯ অগাস্ট ২০২-এ আর জি কর হাসপাতালে অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আর জি কর মেডিক্যালের স্পার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাবস্ত করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরেই তৃণমূলকে আক্রমণ করে তিনি লিখেছেন বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্তপ্রক্রিয়া দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল।

    এবার অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হবে এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।