জি ২০ আয়োজন কঠিন কাজ, মোদীকে অনুযোগ রামাফোসার

0
59
ছবি সৌজন্যে : এক্স
দক্ষিণ আফ্রিকায় এ বছরের জি ২০ সম্মেলন আয়োজন করা হয়েছে। আফ্রিকায় আয়োজিত এটাই প্রথম জি ২০ সম্মেলন।
সম্মেলনের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুযোগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। কাজের চাপ নিয়ে কেন প্রধানমন্ত্রী মোদী তাঁকে আগে ভাগে সতর্ক করে দেননি, প্রশ্ন তুলেছেন। তবে সবটাই হয়েছে মজার ছলে। জি ২০ সম্মেলনের পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। এ বছরের জি ২০ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় হোক, চেয়েছিলেন নরেন্দ্র মোদী। সর্বতোভাবে সমর্থন করেছিলেন আফ্রিকার এই দেশকে। দ্বিপাক্ষিক বৈঠকে তার জন্য প্রেসিডেন্ট সিরিল ভারতকে ধন্যবাদ দিয়েছেন। হাসতে হাসতে বলেছেন, জি ২০ সম্মেলন আয়োজনে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ।
তবে বলা উচিত ছিল, এটা এত কঠিন একটা কাজ। আগে জানলে তারা হয়তো পালিয়েই যেতেন, রসবোধে মন্তব্য প্রেসিডেন্ট রামাফোসার। প্রেসিডেন্ট সিরিলের কথা শুনে হেসে ওঠেন প্রধানমন্ত্রী মোদীও। জি ২০ সম্মেলন আয়োজনের বিষয়ে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা ভারতের কাছ থেকে অনেক কিছু শিখেছে, স্বীকার করেছেন প্রেসিডেন্ট সিরিল।