
ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পেয়েই দুর্গাপুরে গিয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।
সকালে দুর্গাপুরে পৌঁছে নির্যাতিতার কলেজ আইকিউ মেডিক্যাল কলেজে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষ আগামী দিনে কি কি পদক্ষেপ নিচ্ছে তা নিয়েও জানতে চেয়েছেন তিনি।
পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গেও কথা বলে তদন্তের অগ্রগতির খোঁজ নিয়েছেন অর্চনা মজুমদার। এরপর সন্ধেয় তরুণীকে যে জায়গায় নির্যাতন করা হয়েছে, সেই জায়গা পরিদর্শন করেছেন অর্চনা মজুমদার।
