গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Sports ব্রাজিলে ফেরার আনন্দে উচ্ছ্বসিত অস্কার

    ব্রাজিলে ফেরার আনন্দে উচ্ছ্বসিত অস্কার

    0
    180
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অবশেষে ঘরের মাঠে ফিরছেন অস্কার। ব্রাজিলের মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছে দেশটির ক্লাব সাও পাওলো। ৩৩ বছর বয়সী অস্কারের সঙ্গে তিন বছরের চুক্তির কথা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সেরি আর ক্লাব সাও পাওলো।

    উল্লেখ্য ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেন অস্কার। এরপর দু’ বছর খেলেন ক্লাবটির মূল দলে।ক্যারিয়ারের লম্বা একটা সময় কাটান তিনি চেলসিতে। ইংলিশ ক্লাবটির হয়ে সাড়ে চার বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন ২০৩ ম্যাচ, গোল করেন ৩৮টি। এই সময়ে জেতেন প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও ইউরোপা কাপ।গত আট সিজন অস্কার খেলেন চীনের ক্লাব সাংহাই পোর্টের জার্সিতে। চাইনিজ সুপার লিগের চ্যাম্পিয়নশিপ-র স্বাদ পান তিনবার। এবার যোগ দিলেন চেনা ঠিকানায়।এদিকে,লম্বা সময় পর আবারও সাও পাওলোর হয়ে খেলার সুযোগ পেয়ে ভীষণ খুশি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচ খেলা অস্কার।

    অস্কার বলেছেন,ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো, যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলেন, ভিত্তি তৈরি করেছিলেন এবং বেড়ে উঠেছেন, সেখানে খেলার সুযোগ পেয়ে খুশি।