গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment দেবের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত পুলিশ

    দেবের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত পুলিশ

    0
    36
    ছবি সৌজন্যে :ফেসবুক

    কলকাতায় জোরকদমে চলছে,বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং।ছবি ভাগ করে নিয়ে সে খবর নিজেই জানিয়েছেন দেব।পদ্মশ্রী সম্মানে সম্মানিত উত্তরবঙ্গের করিমুল হকের জীবন এই ছবিতে দেখাতে চলেছেন তিনি।

    সূত্রের খবর, ছবিতে তাঁর সঙ্গে এই প্রথম অভিনয় করছেন ওএসডি অলোক সান্যাল।আরও খবর, নিজের ছবির শুটিং দেখতে শহরে হাজির বাস্তবের বাইক অ্যাম্বুল্যান্স দাদা। ছবির দ্বিতীয় দিনের শুটিংয়ে তিনি উপস্থিত হয়েছিলেন ভারতলক্ষ্মী স্টুডিয়োয়। সেখানেই শুটিং শুরু করেছেন দেব এবং তাঁর সহশিল্পীরা। আর কে কে আছেন এই ছবিতে,দেব এবং তাঁর দলের মুখে কুলুপ। তবে জানা গিয়েছে, তিন দিনের হয়ে যাওয়া শুটিংয়ে নাকি যোগ দিয়েছেন ইন্দ্রাশিস রায়ও। এদিকে প্রশাসনিক পদ সামলানোর পাশাপাশি ওএসডি অলোক অসংখ্য ছায়াছবি, ধারাবাহিক, সিরিজ়ে অভিনয় করেছেন। প্রশাসনিক মহল তাঁকে তাই তারকা পুলিশ-এর তকমা দিয়েছে।বর্তমানে অলোককে নিয়মিত দেখা যাচ্ছে,প্রযোজক স্নেহাশিস সান্যালের জনপ্রিয় ধারাবাহিক আজকের পরশুরাম-এ। ধারাবাহিকে তিনি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের চরিত্রেই অভিনয় করছেন। ছবিতে এসিপি অলোককে কোন চরিত্রে দেখা যাবে? শোনা যাচ্ছে, তিনি উত্তরবঙ্গের এক চা বাগানের ম্যানেজার। তাঁর চা বাগানে চাকরি করতেন করিমুল। ছবিতে বাইক অ্যাম্বুল্যান্স দাদা,দেব। খবর, এ বছর স্বাধীনতা দিবসে প্রথম ছবি আনছেন তারকা সাংসদ।বছরের শুরুতেই তাঁর ঘোষণা, ২০২৬-এ তিনি তিনটি ছবি আনতে চলেছেন। ১৫ অগস্ট প্রেক্ষাগৃহে আসবে,বাইক অ্যাম্বুল্যান্স দাদা। সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স না পাওয়ায় বিনা চিকিৎসায় মারা যান করিমুলের মা। তার পর থেকে তিনি নিজের বাইককে অ্যাম্বুল্যান্স বানিয়ে বিনামূল্যে গ্রামের দরিদ্র অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। তাঁর এই সেবামূলক কাজ উদ্বুদ্ধ করেছে দেবকে।

    ছবি পরিচালনায় বিনয় মুদগীল।দেব পুজোয় আনছেন রোম্যান্স আর থ্রিলারের ককটেল,দেশু ৭। পরিচালনায় সুজিত রিনো দত্ত।দেবের বিপরীতে আবার এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শীতে দেব ফিরিয়ে আনবেন,টনিক টু-কে। পরিচালনায় অভিজিৎ সেন।