গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata বাংলার শিক্ষা পোর্টালে লগ ইনে ওটিপি বাধ্যতামূলক

    বাংলার শিক্ষা পোর্টালে লগ ইনে ওটিপি বাধ্যতামূলক

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ট্যাব-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বাংলার শিক্ষা পোর্টালের নিরাপত্তা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। চলতি মাসের শুরুতেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এখন থেকে শুধুমাত্র আইডি-পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে না।
    ৪ এপ্রিল জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে যে কেউ চাইলেই বাংলার শিক্ষা পোর্টালে ইচ্ছামতো লগ ইন করতে পারবেন না। তার পরেই তরুণের স্বপ্ন থেকে কন্যাশ্রী— যে কোন‌ও সরকারি প্রকল্পের পোর্টালে ঢুকতে পারবেন স্কুল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লগ ইন করার সময় সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি ওটিপি ঢুকবে। এই ওটিপি আসবে প্রধানশিক্ষকদের কাছে। ফলে এখন থেকে কোনও সরকারি প্রকল্পের টাকায় তছরুপ কিংবা দুর্নীতির অভিযোগ উঠলে দায় এড়াতে পারবেন না প্রধানশিক্ষকেরা।সমস্ত জেলা স্কুল পরিদর্শকের কাছে ইতিমধ্যেই এই নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়েছে। নয়া ব্যবস্থা চালু করার জন্য চলতি মাসের ১০, ২০ এবং ২৫ তারিখে সংশ্লিষ্ট সার্কেল অফিসে এ বিষয়ে যাবতীয় তথ্য পাঠাতে হবে প্রধানশিক্ষকদের।
    তথ্য হিসেবে পাঠাতে হবে প্রধানশিক্ষকের নাম, ফোন নম্বর এবং আধার নম্বর। তার পর কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই প্রযুক্তির সাহায্যে এই নাম নথিভুক্তকরণ এবং পাসওয়ার্ড তৈরির কাজ করা হবে। সব শেষে জেলা স্কুল পরিদর্শক অনুমতি দিলে চালু হয়ে যাবে লগ ইনের নতুন পদ্ধতি।