পিএসজির দলে ফিরলেন দেম্বেলে

0
182
ছবি সৌজন্যে : এক্স

ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ছ’ সপ্তাহের চোট কাটিয়ে পিএসজি দলে ফিরেছেন। তিনি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামতে পারেন।

ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় সেপ্টেম্বরের শুরুতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ২৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এরপর তিনি কাতারে একটি বিশেষায়িত ক্লিনিকে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে গত সপ্তাহে অনুশীলনে ফেরেন। স্ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজির রোমাঞ্চকর ৩-৩ ড্রয়ে তিনি দলে ছিলেন না। তবে জার্মানিতে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে দেখা যেতে পারে তাকে।তবে ফাবিয়ান রুইজ ও জোয়াও নেভেসের ফেরা হচ্ছে না বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচে।

স্প্যানিশ মিডফিল্ডার রুইজ শেষ বার্সেলোনার বিপক্ষে খেলেছিলেন, সেই ম্যাচেই চোট পান। আর পর্তুগিজ মিডফিল্ডার নেভেস আগেই ইনজুরিতে ছিলেন। তার ফেরার কথা ছিল ২২ তারিখের ম্যাচে, কিন্তু তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।