আউটলুক ক্র্যাশ, মাইক্রোসফটের জরুরি আপডেট

0
127
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

উইন্ডোজ ১১ ইউজারদের আউটলুক ক্র্যাশ করার সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে দ্বিতীয়বারের মতো আপডেট প্রকাশ করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

 ২০২৬ সালের জানুয়ারির সিকিউরিটি আপডেটের পর আউটলুক ও ক্লাউডে সংরক্ষিত ফাইল ব্যবহারে যেসব সমস্যা দেখা দিচ্ছিল আউট-অফ-ব্যান্ড নামের এ দ্বিতীয় জরুরি প্যাচটি সেই ত্রুটি দূর করবে।মাইক্রোসফট বলেছে, ক্লাউডে সংরক্ষিত ফাইল ওপেন বা সেইভ করার সময় কিছু অ্যাপ কাজ করা বন্ধ করে দিচ্ছিল বা ত্রুটির বার্তা পেয়েছেন কিছু ইউজার। এ ত্রুটি সারিয়ে তুলবে এ আপডেটটি।এ ছাড়া, কিছু ইউজার বলেছিলেন, ওয়ানড্রাইভ-এর মতো ক্লাউড অপশনে পিএসটি ফাইল রাখার সময় আউটলুক ক্র্যাশ বা একদমই ওপেন হচ্ছিল না।কোম্পানিটির নতুন আপডেট ইনস্টল করলে এ সমস্যাও আর থাকবে না।

জানুয়ারির সিকিউরিটি আপডেটের বিভিন্ন ত্রুটি সারাতে এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো জরুরি আপডেট আনল মাইক্রোসফট।পরিস্থিতি জটিল হওয়ায় প্রচলিত সময়ের আগেই এ জরুরি আপডেট আনতে হল।