গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National পায়ে শিকল ,আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ সংসদে

    পায়ে শিকল ,আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ সংসদে

    0
    124
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    আমেরিকায় অবৈধবাসী ভারতীয়দের হাতে হাতকড়া, পায়ে শিকল পড়িয়ে ফেরত পাঠানোর ঘটনায় সংসদের দু’কক্ষে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। গোটা প্রক্রিয়াটিকে অমানবিক বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে তারা।

    সংসদের বাইরে ভারতীয়দের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো নিয়ে বিক্ষোভে শামিল হন কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টি অখিলেশ যাদবরা হাতে প্ল্যাকার্ড নিয়ে আমেরিকা ও বিজেপি সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, এসপির এমপি ধর্মেন্দ্র যাদব, কংগ্রেসের গুরজিৎ সিং আউজলা এবং আরও কয়েকজন প্রতিবাদে নিজেরাও হাতকড়া পরে বিক্ষোভ দেখান। কংগ্রেস সদস্য শশী তারুর বলেন, অবৈধভাবে কোনও ভারতীয় সেদেশে বাস করলে তারা ফেরত পাঠাতেই পারে। কিন্তু যেভাবে সেনা বিমানে তাঁদের পাঠানো হয়েছে তা কেবলমাত্র অমানবিকই নয়, ভারতের পক্ষে অপমানজনক। প্রতিটি ভারতীয়র সম্মানকে ভূলুণ্ঠিত করেছে আমেরিকা।

    এমনকি, এই অমানবিক ঘটনার বিরুদ্ধে কোনও রকম প্রতিবাদ তো দূর একটা বাক্যেও কাটেনি কেন্দ্র সরকার, দাবি বিরোধীদের। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভা।