কেঁদে বিদায় নিলেন অ্যাডেল

0
82
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

সময়ের অন্যতম সেরা পপতারকা, বিশ্বখ্যাত ব্রিটিশ গীতিকার ও সংগীতশিল্পী অ্যাডেল তার রেসিডেন্সি ট্যুরের শেষ কনসার্টে কান্নাজড়িত কণ্ঠে বিদায়ী ভাষণ দিয়েছেন।

সিজার্স প্যালেসের কলোসিয়াম থিয়েটারে অনুষ্ঠিত এ শোয়ের মাধ্যমে শেষ হয়েছে তার উইকেন্ডস উইথ অ্যাডেল।রিপোর্ট অনুসারে, লাস ভেগাসে অনুষ্ঠিত শেষ রেসিডেন্সি শোয়ে অ্যাডেল উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেছেন, এই শোটি অনেক সুন্দর ছিল এবং তিনি সবাইকে খুব মিস করবেন। তিনি জানেন না পরবর্তী সময়ে কবে আবার পারফর্ম করবেন। কিন্তু অ্যাডেল এখন কিছুই করছেন না। আসলে ভয় পাচ্ছেন,কারণ তাঁর আগামী দিনের জন্য কোনো পরিকল্পনা নেই।উল্লেখ্য,২০২২ সালের নভেম্বরে অ্যাডেল তার এই রেসিডেন্সি শো শুরু করেছিলেন এবং চলতি বছর তিনি ঘোষণা করেছিলেন যে,তিনি কিছু সময় সংগীত থেকে বিরতি নেবেন।জুলাই মাসে তিনি জানিয়েছিলেন,সংগীত নিয়ে তার নতুন কোনো পরিকল্পনা নেই,তিনি বড় একটা বিরতি নিতে চান এবং কিছু অন্যরকম সৃজনশীল কাজ করতে চান কিছু সময়ের জন্য।শেষ শোয়ের একেবারে শেষ ভাগে অ্যাডেল দর্শকদের আশ্বস্ত করে আরও বলেছেন, যা ভালো জানেন তা হলো গান গাওয়া।এবং অবশ্যই ফিরে আসবেন।অ্যাডেল তার রেসিডেন্সি শো করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছেন, তিনি বিশেষত তাঁর ছেলে অ্যাঞ্জেলোর জন্য রেসিডেন্সি শো করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে তার জীবন স্বাভাবিক থাকে।তিনি আরও জানিয়েছেন, রেসিডেন্সি শো করার মাধ্যমে তিনি এখন সপ্তাহান্তে তার ছেলের সঙ্গে সময় কাটাতে পারবেন।এ ছাড়া অ্যাডেল তার হবু স্বামী রিচ পলকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন,রিচ সবসময় তাঁকে সমর্থন দেয় এবং তাঁকে এমন অনুভব করায় যেন যা খুশি করতে পারেন।

একইসঙ্গে মঞ্চে সেলিন ডিওনের কথাও উল্লেখ করেছেন অ্যাডেল।উল্লেখ্য অক্টোবর মাসে সেলিন ডিওন তার শোতে উপস্থিত ছিলেন এবং অ্যাডেল জানিয়েছেন,সেলিনের উপস্থিতি তার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। তবে কবে থেকে তিনি কাজে ফিরছেন সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।