গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata ২ মাসে ১৪-র বেশি মহিলা ধর্ষিত- নির্যাতিতা: মমতা

    ২ মাসে ১৪-র বেশি মহিলা ধর্ষিত- নির্যাতিতা: মমতা

    0
    19
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২ মাসের মধ্যে ১৪ জনের বেশি মহিলা-শিশু ধর্ষিত-নির্যাতনের শিকার হয়েছেন। নতুন সরকারের সমালোচনা করে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরকাণ্ডের প্রতিবাদে হাইকোর্টের নির্দেশে মিছিলে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    সেখান থেকেই বলেছেন উত্তরপ্রদেশের থেকেই এখানে বেশি বাড়াবাড়ি হচ্ছে। দেশের মানুষ ভাবতেই পারবে না কী হচ্ছে এখানে। তিনি আরও বলেছেন বহু মানুষকে খুন করা হয়েছে। বারুইপুরে প্রতিবাদীদের গ্রেফতার করা হচ্ছে। দুর্গাপুর, বর্ধমান থেকে বেহালা। নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। পুরো শাসনব্যবস্থায় কোনও আইন নেই। মিড ডে মিলে পুষ্টি কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাচ্চাদের পাতের ডিম বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ডিম এখন বিজেপি কর্মীরা লুঠ করছে। পুলিশ প্রশাসনের নিরপেক্ষাতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের সুরে বলেছেন থানার আইসিরা বিজেপির ব্লক সভাপতি, এসপিরা জেলা সভাপতি হয়ে গিয়েছে। হাইকোর্টের অনুমতির পরেও কালীঘাট তৃণমূলের প্রতিবাদ মিছিলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন পুলিশের একাংশ তৃণমূলের কর্মসূচির সমস্ত গোপন তথ্য বিজেপি কর্মীদের কাছে পৌঁছে দিচ্ছে।

    তাদের হামলার সুযোগ করে দিচ্ছে। তাঁর কথায় যেখানে মহিলারা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছেন, সেখানে পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ তাঁদের গৃহবন্দি করে রাখা হচ্ছে। তাঁর বাড়িতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। পুলিশ এখন আর সুরক্ষাদাতা নয়, বিজেপির প্রধান অঙ্গে পরিণত হয়েছে।