গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International দেড় লাখ কর্মী ছাঁটাই টেসলা-ইন্টেল-মাইক্রোসফটের

    দেড় লাখ কর্মী ছাঁটাই টেসলা-ইন্টেল-মাইক্রোসফটের

    0
    104
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    চলতি বছরে বিশ্বজুড়ে প্রায় দেড় লাখ কর্মী ছাঁটাই করেছে টেসলা, ইন্টেল, মাইক্রোসফটের মতো সংস্থাগুলি। আর্থিক পরিস্থিতির বিচারে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
    জানা গিয়েছে, ২০২৪ সালে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে তথ্যপ্রযুক্তি এবং কম্পিউটার চিপ প্রস্তুতকারী জায়ান্ট ইন্টেল।তাই ২০২৫ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।যার মধ্যে ১৫ হাজার কর্মী ছাঁটাই অন্তর্ভুক্ত করা হয়েছে।যা তাদের মোট কর্মী সংখ্যার ১৫ শতাংশেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।অন্যদিকে, ইলন মাস্কের টেসলা এ বছর দু’দফায় কর্মী ছাঁটাই করেছে।প্রথম দফায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করেছে। তাদের মধ্যে সিনিয়র এক্সিকিউটিভ, সুপারচার্জিং টিমের বহু কটমি রয়েছেন। সব মিলিয়ে টেসলা ২০ হাজার কর্মী ছাঁটাই করেছে।যা তাদের মোট কর্মী সংখ্যার ২০ শতাংশ। চলতি বছর ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী সবথেকে বড় নেটওয়ার্কিং সংস্থা সিসকোর  ৪ হাজার কর্মী চাকরি হারিয়েছেন।এরপর ফের ৬ হাজার কর্মী ছাঁটাই করে ওই সংস্থা।এদিকে, সফটওয়ার কোম্পানি এসএপি সংস্থা পুনর্গঠনের জন্য ৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।উবেরও এই বছর মোট ৬ হাজার ৭ ০০ কর্মী ছাঁটাই করেছে। অন্যদিকে, ৬ হাজার কর্মী কমিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা ডেল। কানাডিয়ান টেলিকমিউনিকেশন কোম্পানি বেল মাত্র ১০মিনিটের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে প্রায় ৪ হাজার ৮০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা করেছে। আমেরিকার সংস্থা জেরক্স চলতি বছর ৩ হাজার কর্মী ছাঁটাই করেছে।পাশাপাশি আড়াই হাজারের বেশি মাইক্রোসফট কর্মী এবার চাকরি হারিয়েছেন।খরচ কমাতে ৯ শতাংশ বা আড়াই হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল।
    এডুটেক কোম্পানি বাইজুসও প্রায় আড়াই হাজার কর্মী ছাঁটাই করেছে।