বিচারপতি বর্মার অপসারণ চেয়ে সই ২০০-র বেশি সাংসদের

0
156
ছবি সৌজন্যে : এক্স
নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচমেন্ট প্রস্তাবে শাসক ও বিরোধী দলের মোট ২০০ জন সাংসদ স্বাক্ষর করেছেন। জানা গিয়েছে ১৪৫ জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিচারপতির অপসারণ সংক্রান্ত স্মারকলিপি জমা দিয়েছেন।
এছাড়া রাজ্যসভার ৬৩ জন সাংসদও ওই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। সূত্রের খবর, কংগ্রেস এবং সিপিএমের মতো বিরোধী দলগুলির পাশাপাশি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বিজেপি, তেলেগু দেশম পার্টি, জেডিইউ, জেডিএস-সহ এনডিএ জোটের সাংসদেরাও।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিজেপির প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, সুপ্রিয় সুলে প্রমুখ। এর পর সংবিধানের ১২৪,-২১৭ এবং ২১৮ অনুচ্ছেদের অধীনে অভিযুক্ত বিচারপতির ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। বিচারপতি বর্মা-কে যদি ইমপিচমেন্ট করা হয়, তাহলে স্বাধীন ভারতের ইতিহাসে তা প্রথমবারের মতো হবে।