অসম বন্যার অবনতি, মৃত্যু বাড়ছে 

0
190
assam bonnay mrittu barche
assam bonnay mrittu barche
বন্যায় বিপর্যস্ত অসমে মৃতের সংখ্যা বাড়ছে। লাগাতার বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে রাজ্যের ১৫টি জেলা।
বন্যায় একাধিক জায়গা থেকে অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২.৯৬ লাখের বেশি মানুষ। বন্যায় নগাঁওয়ে ৩৫টি গ্রাম জলে ডুবে গিয়েছে। ক্ষতি হয়েছে অসংখ্য মানুষের ঘরবাড়ি। ১০৮৯ হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে।পাশাপাশি ৫৫ হাজারের বেশি গবাদি পশু জলে তলিয়ে গিয়েছে। এখনও নিখোঁজ অসংখ্য মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।অসমের দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, বন্যার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের করিমগঞ্জ জেলা। ইতিমধ্যে ৩৫টি গ্রামে মোট ৪৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তাতে আশ্রয় নিয়েছেন ৫ হাজার ১১৪ জন মানুষ। অন্যদিকে, বৃহস্পতিবার গুয়াহাটিতে বৃষ্টির কারণে একাধিক রাস্তায় জল জমেছে। রাজগড় এবং অনিল নগরে রাস্তাগুলি জলমগ্ন হওয়ার কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা।