পঃ এশিয়া থেকে দেশে ৫২ হাজারের বেশি ভারতীয়

0
71
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
উত্তপ্ত পশ্চিম এশিয়ার পরিস্থিতি। এই আবহে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে ফিরেছেন ৫২ হাজারেরও বেশি ভারতীয়। এক্স পোস্টে নথি সহকারে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ১ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে ৫২ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক উপসাগরীয় অঞ্চল থেকে নিরাপদে দেশে ফিরেছেন। মোট ৫২ হাজার ভারতীয়ের মধ্যে ৩২ হাজার ১০৭ জন ভারতীয় বিমানে এবং বাকিরা বিদেশি বিমানে দেশে ফিরেছেন। তিনি আরও জানিয়েছেন, ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর রয়েছে বিদেশ মন্ত্রক।
একইসঙ্গে ভারত সরকার পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে। বিশেষ করে ট্রানজিটে আটকে পড়া বা স্বল্পমেয়াদী সফরে যাওয়া ভারতীয় নাগরিকদের সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তা ছাড়া উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাগরিকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য তৎপর দূতাবাস ও উপদূতাবাসগুলি। প্রতিটি দূতাবাস ২৪x৭ হেল্পলাইন নম্বর চালু করেছে। এ ছাড়া নয়াদিল্লিতে একটি স্পেশাল কন্ট্রোল রুম খোলা হয়েছে।