
কৃষি সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদায়। রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
জানা গিয়েছে, বুধবার সকালে মালদার যদুপুর কৃষি সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন ঘিরে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। যদুপুর কৃষি সমবায়-র মোট ৬৯ টি আসন রয়েছে। আগামী ১৫ জুন রয়েছে নির্বাচন। বুধবার শুরু হয় মনোনয়ন জমা দেওয়ার পর্ব। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোক্তাকিম আলমের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা সমবায় ভবনে মনোনয়নপত্র জমা করতে যান। অভিযোগ, তাদের মনোনয়ন পত্র ছিনিয়ে নেয় তৃণমূল। ছিঁড়ে ফেলা হয়েছে মনোনয়নপত্র। এরপরই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
রাস্তায় বসে গিয়ে প্রাক্তন বিধায়ক বিক্ষোভ দেখান। যদিও পরে পুলিশ নামলে পরিস্থিতি স্বাভাবিক হয়।






