গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National লিঙ্গ বৈষমতা কাটিয়ে কন্যাদের শিক্ষা সুযোগ : মোদী 

    লিঙ্গ বৈষমতা কাটিয়ে কন্যাদের শিক্ষা সুযোগ : মোদী 

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    লিঙ্গ বৈষমতা কাটিয়ে কন্যা সন্তানদের স্বপ্ন পূরণে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে।বেটি বাঁচাও, বেটি পড়াও-র ১০ বছর পূর্তিতে  সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যে প্রকল্পগুলি সবথেকে সফল হয়েছে দেশজুড়ে, তার মধ্যে অন্যতম বেটি বাঁচাও, বেটি পড়াও। বুধবার এই কর্মসূচির ১০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেছেন, বিগত এক দশকে বেটি বাঁচাও, বেটি পড়াও উদ্যোগ বহু মানুষের জীবন বদলেছে। বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই উদ্যোগে সামিল হয়েছেন। লিঙ্গ বৈষমতা পেরিয়ে, কন্যা সন্তানদের স্বপ্ন পূরণে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে।বেটি বাঁচাও, বেটি পড়াও-এই উদ্যোগকে সফল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। যে জেলাগুলিতে কন্যাসন্তান জন্মের হার অত্যন্ত কম ছিল, সেখানেও জন্মহার বেড়েছে, লিঙ্গ সমতার গুরুত্ব বুঝেছেন।
    তিনি আরও বলেছেন, সকলে মিলে মেয়েদের অধিকার সুরক্ষিত করতে হবে, তাদের শিক্ষা নিশ্চিত করতে হবে এবং এমন সমাজ তৈরি করতে হবে যেখানে কোনও ভেদাভেদ থাকবে না। আগামিদিনে দেশের মেয়েরা যাতে আরও উন্নতি করে ও সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে।