কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা ওয়েইসির

0
156
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

প্রার্থী না দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আগেই,এ বার তেলঙ্গানার জুবিলি হিলস্‌ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সে রাজ্যের শাসকদল কংগ্রেসের প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছেন হায়দরাবাদের সাংসদ তথা মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন,মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

 ২০২৩ সালের বিধানসভা ভোটে তেলঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি ,বিআরএস ক্ষমতাচ্যুত হলেও সেকেন্দ্রাবাদের অন্তর্গত জুবিলি হিলসে জিতেছিলেন রাও-ঘনিষ্ঠ মঙ্গতি গোপীনাথ। হারিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে। টানা তিন বার ভোটে জেতা প্রভাবশালী নেতা গোপীনাথের মৃত্যুর কারণে এ বার সেখানে উপনির্বাচন হচ্ছে। উল্লেখ্য,তেলঙ্গানার রাজনীতিতে এই প্রথম কোনও ভোটে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করলেন ওয়েইসি।

২০২৩ সালে জুবিলি হিলসে ৮০ হাজারের বেশি ভোট পেয়ে জিতেছিলেন গোপীনাথ। দ্বিতীয় স্থানে থাকা আজহারউদ্দিনের সঙ্গে তাঁর ব্যবধান ছিল ১৬ হাজারের বেশি ভোটের। বিজেপি প্রায় ২৬ হাজার এবং মিম প্রায় ৮ হাজার ভোট পেয়েছিল। এ বার কংগ্রেস আজহারউদ্দিনের বদলে নবীন যাদবকে প্রার্থী করেছে। ঘটনাচক্রে, ২০১৪ সালের বিধানসভা ভোটে মিম প্রার্থী হিসেবে লড়ে দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি