
রাম মন্দিরে দানের টাকা চুরির ঘটনায় বিজেপি ও আরএসএস-কে তুলোধোনা করেছেন মিম সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
একইসঙ্গে এআইএমআইএম দলের সুপ্রিমোর তোপ, ওই ট্রাস্টে যদি কোনও মুসলিম থাকতেন, তবে দুর্নীতি সামনে আসার সঙ্গে সঙ্গে তাঁকে গুলি করে মারা হত। তাঁর কথায়, চম্পত তো মজায় রয়েছেন।
কারও বাড়ি ভাঙা হচ্ছে না, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের পুলিশ হেফাজতও দেওয়া হচ্ছে না। আজ তিনি মুখ খোলার পর কাল হয়ত পুলিশ ওদের হেফাজতে নেবে। ভেবে দেখুন উত্তরপ্রদেশে ঠিক কী চলছে। এরপর বিজেপি ও আরএসএসকে নিশানায় নিয়ে হায়দরাবাদের সংসদ বলেছেন, বিজেপি ও আরএসএসের কাছে জানতে চান এই চম্পত কী আদরের সন্তান?
