গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment ১৬ বছরের ওয়েন কুপারের গোল্ডেন গ্লোব

    ১৬ বছরের ওয়েন কুপারের গোল্ডেন গ্লোব

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স

    এমি জয়ী হওয়ার পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চেও ছাপ রেখেছেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় সিরিজ অ্যাডোলেসেন্স-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতার ,টেলিভিশন পুরস্কার অর্জন করে ইতিহাস গড়েছেন,মাত্র ১৬ বছর বয়সেই।

    লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির গড়েছেন তিনি। যদিও সার্বিকভাবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা, এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে দ্য চ্যাম্প সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন।তবে সহ-অভিনেতার ক্যাটাগরিতে আওয়েনই এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী।পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন কুপার মঞ্চেই স্মরণ করেছেন তার ফেলে আসা দিনগুলোর কথা। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন,এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। যারা আমাদের এই যাত্রায় পাশে ছিলেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।উল্লেখ্য,নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ অ্যাডোলেসেন্স-এ জেমি মিলার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়েন।সিরিজটি কেবল আওয়েনকে পুরস্কারই এনে দেয়নি, সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জয় করেছে।এর আগে এই একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি।

    ভবিষ্যৎ পরিকল্পনায় এই তরুণ তুর্কি ওয়েন কুপার ইতিমধ্যেই ফিল্ম ক্লাব এবং উদারিং হাইটস-এর মতো বড় প্রজেক্টে কাজ শুরু করেছেন। একের পর এক সাফল্যে আওয়েন কুপার এখন বিশ্বজুড়ে কিশোর অভিনেতা ও তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম।