গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata তিলজলায় আগুনে গ্রেফতার মালিক 

    তিলজলায় আগুনে গ্রেফতার মালিক 

    0
    9
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তিলজলায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক জাফর নিসান-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত।
    জানা গিয়েছে, এই কারখানাটি তিন জনের পার্টনার শিপ রয়েছে। বাবা ও দুই ছেলে মিলেই চালাতেন কারখানা। তাদের ফায়ার লাইসেন্স রয়েছে কি না, দমকলের সঙ্গে কথা বলে খতিয়ে দেখছে পুলিশ৷ এই ঘটনায় মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, জাফার ও তার কারখানার একজন কর্মীকে আটক করা হয়েছে। পাম এভিনিউ এলাকায় থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার যে তিনজন কর্মীকে আটক করা হয়েছিল তাদের মধ‍্যে থেকে একজনকে পুলিশ রাতে গ্রেফতার করে। মঙ্গলবার তিলজলার জি জে খান রোডে একটি চামড়ার দোকানে আগুন লাগে।
    মৃত্যু হয় রজত আলি মোল্লা এবং মহম্মদ হাসানুর জামানের। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন। ওই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়ে কমিটি গঠন করেছেন মুখ্যসচিব।