
বাঘাযতীনের হেলে পড়া বহুতল সোজা করার বরাত পাওয়া সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে। হরিয়ানা থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল বহুতলের প্রোমোটারকে। বিশেষ সূত্রে খবর কলকাতা পুলিশের একটি দল হরিয়ানায় গিয়েছিল। সেখান থেকেই সংস্থার কর্ণধার অভিষেক নাগারকে পুলিশ গ্রেফতার করে। তাকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি বহুতল হেলে পড়ে। সেটাই সোজা করার বরাত দেওয়া হয়েছিল ওই সংস্থাকে।
বাড়ি সোজা করার কাজ চলায় বাসিন্দারা অন্যত্র থাকছিলেন। কাজ চলাকালীনই একদিকে হেলে যায় বহুতলটি। ঘটনার ২৭ দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে সোজা করার বরাত পাওয়া সংস্থার কর্ণধারকে








